• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন পেলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক ফারনাজ

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ২:২৮
আপডেট: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ২:২৮

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন পেলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক ফারনাজ

নিউজ ডেস্ক
রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির মালিক ফারনাস আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামি পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে ধানমণ্ডি মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আবু তালেব বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিনি দেশের বাইরে ছিলেন। আমরা ইমিগ্রেশনকে আগেই জানিয়ে রেখেছিলাম তিনি দেশে ফিরলে আমাদের জানাতে। আজ তিনি দেশে ফিরেন, পরে তাকে ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হলেন- এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের দুই মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করে। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com