• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাংবাদিকদের নিজের অভিজ্ঞতা জানালেন নতুন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৩:০২
আপডেট: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৩:০২

সাংবাদিকদের নিজের অভিজ্ঞতা জানালেন নতুন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

ডা. সামন্ত লাল সেন বলেন, পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গিয়েছি। আমাকে অনেকেই ফিরিয়ে দিয়েছে এবং ফাইল ছুড়ে মেরেছে। কিন্তু আমি ধৈর্য ধরে সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় এসেছি।

আজ সচিবালয়ে সাংবাদিকদের এমন অভিজ্ঞতার কথা জানান নতুন এই স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান কর্মপরিকল্পনার বিষয়ে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে, জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং যারা বাইরে আছেন, আপনারা যেকোনো সময় আমার অফিসে চলে আসবেন। আপনাদের জন্য আমার দরজায় কোনো প্রটোকল থাকবে না।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিয়ে কাজ করতে হবে। গ্রামে ডাক্তাররা কেন থাকেন না তার কারণ বের করতে হবে। তাদের সঙ্গেও কথা বলতে হবে। সব দেখে আমি ব্যবস্থা নেব।

দুর্নীতির বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, আমি চেষ্টা করব দুর্নীতিমুক্ত রাখতে। দুর্নীতির বিষয় নিয়ে আমার জিরো টলারেন্স থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com