নিউজ ডেস্ক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নির্বাচনে সভাপতি পদে ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক পদে যুগান্তরের সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
সভাপতি পদে কামরুজ্জামান খান পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দি নিউ নেশনের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট।
সহ-সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমর ফারুক আলহাদী পেয়েছেন ১০৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে দিপন দেওয়ান ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ লাবু ৮০ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে হরলাল রায় সাগর ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ১২৮ ভোট পেয়েছের ভোট।
সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম রাজী সর্বোচ্চ ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮৬ ভোট। দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. উজ্জ্বল হোসেন জিসান পেয়েছেন ১২৬ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হোসাইন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম খান পেয়েছেন ১১৮ ভোট। কল্যাণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদুল হাসান পেয়েছেন ১০৪ ভোট।
আন্তর্জাতিক সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে শাহীন আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাত্তার রনি পেয়েছেন ১০২ ভোট। অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রথম হয়েছেন আলী আজম, দ্বিতীয় মো. আবু দাউদ খান ও তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।
এর আগে এদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ৩০০ জন। এর মধ্যে ২৮৯ জন ভোট দিয়ছেন।

