স্টাফ করেসপন্ডেন্ট
দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও পিআইবি’র সাবেক মহাপরিচালক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) এর সাবেক মহাপরিচালক, প্রবীণ সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।আল্লাহ যেন জান্নাত দান করেন এই প্রার্থনা করেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলির একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

