• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, ভিপি নুরকে হাইকোর্ট

প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ৭:২৪
আপডেট: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ৭:২৪

বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, ভিপি নুরকে হাইকোর্ট

নিউজ ডেস্ক

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের তলবে হাজির হয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় তাকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনার বক্তব্য যেভাবে পত্রিকায় এসেছে, এভাবে বলে থাকলে বিচার বিভাগ ভেঙে পড়বে।

বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

এ সময় নুরের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, আপনারা আদালত অবমাননার রুল দিয়েছেন। রুলের ব্যাখ্যা দিতে আমাদের সময় প্রয়োজন।

গত ১১ ডিসেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব করেন। এ ছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

এর আগে নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুয়ায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন।