• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১০ জন চিকিৎসককে বদলির নিন্দা ড্যাবের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ১২:১২
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ১২:১২

9888785

১০ জন চিকিৎসককে বদলির নিন্দা ড্যাবের

নিউজ ডেস্ক
সম্প্রতি দশজন চিকিৎসককে বিভিন্ন স্থানে বদলির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম আজ বুধবার এখন বিবৃতিতে বলেন, সম্প্রতি ড্যাব সমর্থিত ১০ জন চিকিৎসককে তাদের কর্মস্থল থেকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের বিভিন্ন জায়গায় শান্তি স্বরূপ পদায়ন করা হয়েছে। এ ঘটনার মাধ্যমে প্রথিতযশা চিকিৎসকদের অবমূল্যায়ন করা হয়েছে।

নেতৃদ্বয় এর নিন্দা জানিয়ে বলেন, আমরা চিকিৎসকদের শুধুমাত্র রাজনৈতিক কারণে পদায়ন বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে তাদের পূর্বের কর্মস্থলে পুনরায় বহাল করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে তারা অভিমত প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com