• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ১০:০২
আপডেট: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ১০:০২

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, আহŸায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর বিএনপি নেতা সরকার আলম, ইকবাল হোসেন, আলমগীর খান চঞ্চল, সোহেল খান বাবু, সাইফুল ইসলাম বাবু, লিংকন খান, কাজী নাঈম, পলাশ প্রধান, আল আরিফ, হযরত আলী, মো. মাসুদ, শাহ্ জালাল, লুৎফর রহমান মন্টু, শওকত আলী লিটন, শিবু দাস, রাসেল বেপারীসহ মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।