• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দর্শকদের সঙ্গে বসে দেখবেন ‘বিজয়ার পরে’

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ৯:০৭
আপডেট: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ৯:০৭

দর্শকদের সঙ্গে বসে দেখবেন ‘বিজয়ার পরে’

বিনোদন ডেস্ক

দেশ-বিদেশের তারকা, নির্মাতা ও সাধারণ দর্শকের উপস্থিতিতে জমে উঠেছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার (২৪ জানুয়ারি) দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে দর্শকদের সাথে বসে নিজের অভিনীত নতুন ছবি দেখবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী!

অভিজিৎ শ্রীদাসের পরিচালনায় ‘বিজয়ার পরে’ সিনেমাটি উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত। বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে দেখানো হবে।

প্রদর্শনীতে স্বস্তিকা ছাড়াও উপস্থিত থাকবেন নির্মাতা অভিজিৎ সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। এদিন ছবি দেখার পর দর্শকের নানা প্রশ্নেরও উত্তর দিবেন নির্মাতা।

সম্পর্ক-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। স্বস্তিকা জানান ‘সম্পর্কের গুরুত্বগুলো আজকাল বাংলা সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে। আর সেটিই তুলে ধরবে ‘বিজয়ার পরে’। সিনেমায় মৃণ্ময়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমায় দেখা যাবে, দুর্গাপূজায় মৃণ্ময়ী তার বাবা-মায়ের কাছে যায়। এরপরই এক একটি ঘটনার মাধ্যমে এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মমতা শংকর ও দীপঙ্কর। সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com