• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শুরু

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৫:১১
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৫:১১

আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তি ও গণতান্ত্রিক সমাবেশ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এই শান্তি ও গণতান্ত্রিক সমাবেশ শুরু হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো দলের সমাবেশ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশ সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী ও সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে উপস্থিত হতে শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।