• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন

প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ২:৪৭
আপডেট: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ২:৪৭

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে পার্টির ক্ষমতাবলে বহিষ্কার করেছেন প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টি চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।

রবিবার (২৮ জানুয়ারি) গুলশানে রওশন এরশাদের বাসায় সভার আয়োজন করেন তিনি। এসময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান হওয়ায় আমি রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।