• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি মিডিয়া সেল অফিসে জাসাস নেতৃবৃন্দ

প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ১০:৫৪
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ১০:৫৪

বিএনপি মিডিয়া সেল অফিসে জাসাস নেতৃবৃন্দ

স্টাফ করেসপন্ডেন্ট
আজ সোমবার সন্ধ্যায় (২৯ জানুয়ারি ২০২৪) রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মিডিয়া সেল অফিসে রাজনৈতিক আড্ডা এবং দেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু, যুগ্ম আহ্বায়ক শিবা সানু, সদস্য খালেদ এনাম মুন্না এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি মাসুদ রানা লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।