• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা মঈন খান আটক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৩:৪৮
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৩:৪৮

বিএনপি নেতা মঈন খান আটক

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি’র কালো পতাকা মিছিল বের করে।

এ সময় মিছিল থেকে বিএনপি নেতা মঈন খানকে আটক করে নিয়ে যায় পুলিশ। উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

একই স্থান থেকে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী পান্না ইয়াসমিনকেও আটক করা হয়েছে।