• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৫:২৪
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৫:২৪

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক
বিএনপি ঘোষিত সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।