• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

৫ মামলায় গ্রেপ্তার জহির উদ্দিন স্বপন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ১:২১
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ১:২১

৫ মামলায় গ্রেপ্তার জহির উদ্দিন স্বপন

নিউজ ডেস্ক
পল্টন ও রমনা মডেল থানার পৃথক পাঁচ মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের গ্রেপ্তার দেখান।

দুপুরে এ মামলাগুলোতে জামিন শুনানি হবে।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখান।