• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকার ড. শিরীনের শ্রদ্ধা

প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৩:৪৫
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৩:৪৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকার ড. শিরীনের শ্রদ্ধা

নিউজ ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় স্পিকারের নির্বাচনী এলাকা পীরগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।