• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পা হারানো স্বেচ্ছাসেবক দল নেতার পাশে বিএনপি

প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৪৪
আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৪৪

পা হারানো স্বেচ্ছাসেবক দল নেতার পাশে বিএনপি

নিউজ ডেস্ক
বিএনপি ঘোষিত গত ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে হরতাল কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলায় পা হারানো স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোক্তার হোসেনের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার ব্রাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কৃত্রিম পা ও আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ডা. মোক্তার হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।