• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারাবন্দি যুবদল নেতার বাসায় মোনায়েম মুন্না

প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩০
আপডেট: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩০

96665896

কারাবন্দি যুবদল নেতার বাসায় মোনায়েম মুন্না

নিউজ ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারাবন্দি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ানের বাসায় যান সংগঠনটির সদ্য কারামুক্ত সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় কারাবন্দি সুমনকে অতি দ্রুত মুক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও তার পরিবারকে আশ্বস্ত করেন যুবদলের এই সাধারণ সম্পাদক।

মোনায়েম মুন্নার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (বরিশাল বিভাগ) তসলিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সুমন প্রমুখ।

এদিকে, বিএনপির মহাসচিবসহ কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় বাসায় যাচ্ছেন বিএনপি নেতারা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও হাবিবুর রহমান হাবিবের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।


বিএনপি মহাসচিবসহ কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিতে বাসায় গয়েশ্বর ও মিন্টু
এ ছাড়া গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নেন গয়েশ্বর রায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com