• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনেও নৌকার মার্কেট নেই : নুর

প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:০৫
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:০৫

স্থানীয় সরকার নির্বাচনেও নৌকার মার্কেট নেই : নুর

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনেও নৌকার মার্কেট নেই। নৌকা প্রতীক এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে, নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না। তাই তারা স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক তুলে দিয়েছে।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে: আইনমন্ত্রীসাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে: আইনমন্ত্রী
নুর বলেন, ‘আওয়ামী লীগ এখন বলছে স্থানীয় সরকার নির্বাচন নৌকা প্রতীকে করবে না, সেজন্য স্থানীয় সরকারে প্রতীক তুলে দেওয়া হচ্ছে। কেন? আপনারা এর আগে স্থানীয় সরকার নির্বাচন করেছেন তখন আমরা বার বার বলেছি এটা সহিংসতাকে গ্রাম-ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাবে। তারা এখন প্রতীক তুলে দিচ্ছে। কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা বার বার বলেছি আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিল পাস করুন, সুষ্ঠু নির্বাচন দিন। সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে, তাদের জনভিত্তি নাই।

আমিরকে জাতীয় দলে ফেরাতে কথা বলবেন অধিনায়ক আফ্রিদিআমিরকে জাতীয় দলে ফেরাতে কথা বলবেন অধিনায়ক আফ্রিদি
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী নির্যাতিত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলে এক নারীর স্বামীকে আটকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। এই সাহস তাদের হয় কিভাবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা যা ইচ্ছা তাই করবে? তাদের বাধা দেওয়ার কেউ নেই? এটা শুধু জাহাঙ্গীরনগর নয়, এ রকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে বাংলাদেশে।’


সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, লেবার পার্টির ফারুক রহমান, এনডিপির আবু তাহের, জাগপার রাশেদ প্রধান, বিএনপির আবদুস সালাম আজাদ, কাজী রওনুকুল ইসলাম টিপু, অন্যান্য সংগঠনের গিয়াস উদ্দিন খোকন, মিয়া মো. আনোয়ার, সারোয়ার রহমান সরকার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com