• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তালাবদ্ধ ঘর থেকে পল্লী বিদ্যুৎ ঠিকাদারের মৃতদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৫
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৫

তালাবদ্ধ ঘর থেকে পল্লী বিদ্যুৎ ঠিকাদারের মৃতদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় কাজিম উদ্দিন নামে পল্লী বিদ্যুতের এক ঠিকাদারের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কাজিম উদ্দিনের বসতবাড়ি সংলগ্ন খামারের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজিম উদ্দিন (৫৬) স্থানীয় ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।

নিহতের পরিবার জানায়, প্রায় রাতে বাড়ির পেছনে খামারের একটি ঘরে থাকতেন কাজিম উদ্দিন। সেই ঘরের তালার একটি চাবি নিহতের কাছে ও আরেকটি তার স্ত্রীর কাছে ছিল। সকালে নিহতের স্ত্রী দরজার তালা খুলে ভিতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পায়। এসময় নিহতের গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। পুলিশকে অবহিত করলে নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকান্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।