• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

কৃতি না জ্যাকুলিন কাকে দেখতে চান ঢাকার দর্শক?

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৩
আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৩

কৃতি না জ্যাকুলিন কাকে দেখতে চান ঢাকার দর্শক?

বিনোদন ডেস্ক
ঢাকার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকারা। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে বিনোদন পাড়ায়। তার আগে চলছে জরিপ। কাদের দেখতে চান ঢাকার দর্শক? দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ।সে দৌড়ে ইতিমধ্যেই বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এগিয়ে আছেন রণবীর সিং এর চেয়ে।

এবার ফেসবুকে নতুন পোল ছাড়লেন টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। একদিকে বলিউডের সেনসেশান কৃতি শ্যানন অন্যদিকে শ্রীলংকান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের মাটিতে? এমন প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন দর্শকরা।

তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোল এ এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকুলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। তবে, কৃতি ভক্তদের এখনো হতাশ হওয়ার কারণ ঘটেনি। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছেই।

অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর।

ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজন করতে চলেছেন ‘পাওয়ার কাপল’খ্যাত তাপস-মুন্নি তথা টিএম।

তাদের প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স এর মাধ্যমে চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে।

জানা যায়, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com