• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে: রওশন এরশাদ

প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৬
আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৬

966639 1

পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে: রওশন এরশাদ

নিউজ ডেস্ক
পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাপার একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা হতাশাজনক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীর দাবির মুখে এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর আমি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা ২রা মার্চ জাতীয় পার্টির দশম সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় এবং ওইদিন সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।

পার্টির সব স্তরের নেতাকর্মীদের জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জানান রওশন এরশাদ। তিনি বলেন, সম্মেলন প্রসঙ্গে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের মহাসচিব কাজী মামুনূর রশিদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com