• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

নওয়াজ শরিফ হেরে যাওয়া আসনের ফল প্রত্যাহার করেছে ইসিপি

প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:১৬
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:১৬

নওয়াজ শরিফ হেরে যাওয়া আসনের ফল প্রত্যাহার করেছে ইসিপি

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফ হেরে যাওয়া আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। প্রাথমিক ফলাফলে এনএ-১৫ মানসেহরা আসনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছিলেন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী।

পরে, ওই ফলাফল স্থগিত করতে ইসিপিতে আবেদন জানান পিএমএল-এন নেতা। নওয়াজ শরিফের আইনজীবী দাবি করেছেন, ১২৫টি ভোটকেন্দ্র থেকে তাদের ফর্ম ৪৫ দেওয়া হয়নি, তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল এবং একটি ভুল ফর্ম ৪৭ দেওয়া হয়েছিল। সার্বিকভাবে, এসব এলাকায় নির্বাচন স্বচ্ছ হয়নি বলে অভিযোগ করেন নওয়াজের আইনজীবী।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ইসিপির চার সদস্যের একটি বেঞ্চে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর, এনএ-১৫ মানসেহরা আসনের ফলাফল ঘোষণা থেকে বিরত থাকতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনটিতে ১ লাখ ৫ হাজার ২৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গুস্তাসাপ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফ পেয়েছেন ৮০ হাজার ৩৮২ ভোট।