• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিদেশে চিকিৎসা নিবেন নুসরাত ফারিয়া

প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২১
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২১

988887

বিদেশে চিকিৎসা নিবেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একদিন পর কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন তিনি। তবে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে পারেন তিনি। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ফারিয়ার মা।

তিনি বলেন, ‘ফারিয়া শারীরিকভাবে খুব দুর্বল। খাওয়াদাওয়ায় খুবই অনিয়ম করে। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যাঁরা পছন্দ করেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।’

এ সময় ফারিয়ার শারীরিক দুর্বলতার কারণ জানিয়ে তার মা আরও বলেন, ‘কয়েক মাস ধরে ফারিয়ার মাথাব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। কষ্ট পাচ্ছে খুব। গতকাল রাতে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মাথাব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথাব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। এখন সেসবে কাজও করছে না।’

গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আচমকা অচেতন হয়ে পড়েন ফারিয়া । এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নেওয়ার পর ৯ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে সেদিন শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাসায় নেওয়া হয় তাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com