• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরিশালে বিএনপি লিফলেট বিতরন

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২৯
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২৯

বরিশালে বিএনপি লিফলেট বিতরন

বরিশাল প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবিতে বরিশাল নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেছে মহানগর বিএনপি ।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ও বিকালে দুইভাগে লিফলেট বিতরন কর্মসূচি পালন করে সংগঠনটি।

সকাল ১১টায় সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড.বিলকিস জাহান শিরিন ও বরিশাল মহানগর বিএনপি আহবায়ক সদ্য কারামুক্ত মোঃ মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন সদস্য সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ভাগ হয়ে নগরীর বিভিন্নস্পটে লিফলেট বিতরন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য এাড. হুমাউন কবীর মাসুদ, এ্যাড. আজাদ হোসাইন,আব্দুল হালিম মৃধা,আফরোজা খানম নাসরিন, আহমেদ জেকি অনুপম, জাহিদুর রহমান রিপন,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মসিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করীম রনিসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

বিকালে আসরবাদ নগরীর বটতলা বাজার থেকে চৌমাথা নবগ্রাম সড়কে বিভিন্নস্থানে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়।

এসময় নেতৃবৃন্দরা বলেন, গত ৭ই জানুয়ারি জনগণ এই ডামি নির্বাচন বর্জন করে সরকারকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজিসহ সকল প্রকার জিনিসের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা এই অবৈধ সরকার তা নিয়ন্ত্রন করতে ব্যার্থ হচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন দেশের পাশ্ববর্তী দুটি দেশের সীমান্তে আমাদের দেশের মানুষকে গুলি করে মারছে সেখানে সরকার কোন কথা বলতে সাহস পায়না। অন্যদিকে প্রতিনিয়ত বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বিএনপির নেতা-কর্মীদের গুলি করে হত্যা করেছে এমনকি জেলখানায় আমাদের নেতা কর্মীদের রেখে হত্যা করেছে। যতই বাধা আসুক আমরা তা মোকাবেলা করেই আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হয়।