• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ড. ইউনূসের বিচারে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ওয়াশিংটনের

প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৩৪
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৩৪

9605 1

ড. ইউনূসের বিচারে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এলো নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার ও আপিল প্রক্রিয়া প্রসঙ্গ। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মিলার।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মিলার এই আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে করা প্রশ্ন করা হয় যে, ‘সোমবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের খবরে বলা হয়েছে ২০ জন অজ্ঞাত ব্যক্তির একটি দল নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অফিস দখল করার চেষ্টা করে। আপনি জানেন, বাংলাদেশে বর্তমান সরকার একতরফাভাবে সংসদ, বিচার বিভাগ, গণমাধ্যম নিয়ন্ত্রণ নিয়েছে। এখন গ্রামীণের মতো সংস্থাকেও নিয়ন্ত্রণে নিল। এই পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি কী?’

জবাবে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একাধিক ফৌজদারি মামলার বিষয়ে আমি বলব- আমরা লক্ষ্য করেছি শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচারকাজ চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে।

মিলার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুর্নীতি দমন কমিশন মামলার চার্জশিট দিয়েছে, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত।

তিনি বলেন, ড. ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে। ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ।

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার ও আপিলে স্বচ্ছতা নিশ্চিত করারও আহ্বান জানান মিলার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com