• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৭
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৭

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন।