• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৩৮

নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
রাজধানীর নয়াপল্টন এলাকায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফলেটে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সদস্য আরিফা সুলতানা রুমা, আকবর হোসেন, মহানগর প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্ত, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা বিএনপি নেতা সাইফুল বিশ্বাস, মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আক্তার হোসেন, কলাবাগান বিএনপি নেতা কামাল হোসেন, সোহরাব আলী, মহব্বত উল্লাহ শাহেদ, লালবাগ থানা বিএনপি নেতা খতিবুর রহমান খোকন, আমিনুল ইসলাম আমিন, শাহবাগ থানা বিএনপি নেতা আবু সুফিয়ান, রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।