• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাঙামাটিতে লরি -সিএনজি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৩

রাঙামাটিতে লরি -সিএনজি সংঘর্ষ, নিহত ৩

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটিতে লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীর হোসেন (৫০) ও মো. হানিফ (৫০)। তাৎক্ষণিক নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান (অপরাধ) বলেন, রাঙামাটি- চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় একটি লড়ি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।