• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সোনারগাঁয়ে যুবলীগের দুই গ্রূফের সংঘর্ষে নিহত-১ ও আহত-১৫

প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৪৪
আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৪৪

সোনারগাঁয়ে যুবলীগের দুই গ্রূফের সংঘর্ষে নিহত-১ ও আহত-১৫

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের মোতালেবের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই গ্রæপের সংঘর্ষে পারভেজ নামের এক যুবকের নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকায় যুবলীগের সভাপতি জাকির হোসেন ও বজলু গ্রæপের দফায় দফায় সংঘর্ষে পারভেজ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় লিটন মিয়া, রুহুল আমিন, আক্তার হোসেন, হৃদয় হোসেন, মোতালেব মিয়া, শামীম সরকার ও আলম সরকারসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত পারভেজ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।