• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

অমর একুশে বইমেলায় নতুন উদ্যোক্তাদের জন্য রিফাত মাহবুবের বিশ্লেষণধর্মী বই, পেয়েছেন কাজের স্বীকৃতি

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২১
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২১

অমর একুশে বইমেলায় নতুন উদ্যোক্তাদের জন্য রিফাত মাহবুবের বিশ্লেষণধর্মী বই, পেয়েছেন কাজের স্বীকৃতি

মঞ্জুর হোসেন ঈসা বিশেষ প্রতিনিধি
অমর একুশে বই মেলায় বিশ্বসাহিত্য ভবনের স্টল নাম্বার ৩১ পাওয়া যাচ্ছে রিফাত মাহবুবের তিনটি বই “নেভিগেটিং দা বিজনেস ওয়ার্ল্ড : এ রোডম্যাপ টু লং টার্ম সাসটেইনেবিলিটি”, ” ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রোভার্টি “, “দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স: স্ট্র্যাটেজিস ফর মানি মার্কেট কন্ট্রোল”।
অভিজ্ঞ ব্যাঙ্কার রিফাত মাহবুব সাকিব তার দুই দশকের ব্যাঙ্কিং অভিজ্ঞতা থেকে ব্যবসা ও অর্থের গতিশীল উন্নতির জন্য একটি বিস্তৃত নির্দেশিকা প্রদান করেছেন এই বইগুলোর মাধ্যমে।

” ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রোভার্টি”,বইটিতে আধুনিক ব্যবসার উপর “কৃষি উন্নয়ন” এর প্রভাব তুলে ধরে। তিনি জৈবপ্রযুক্তি, যথার্থ চাষ, আধুনিক প্রযুক্তি, কৃষি প্রশিক্ষণ ইত্যাদির মতো প্রয়োজনীয় বিষয়গুলি ব্যাখ্যা করেন ।

“দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স: স্ট্র্যাটেজিস ফর মানি মার্কেট কন্ট্রোল” বইটি জটিল আর্থিক ব্যবস্থার গতিশীলতা বোঝার এবং আয়ত্ত করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করে।

“নেভিগেটিং দা বিজনেস ওয়ার্ল্ড : এ রোডম্যাপ টু লং টার্ম সাসটেইনেবিলিটি” বইটি বিশ্বায়ন, সামাজিক নেটওয়ার্ক ব্যবসায়িক প্রভাব এবং ডেটা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকার মতো বৃহত্তর অর্থনৈতিক বিষয়ের আলোচনা করে।

একুশে বইমেলার বিশ্বসাহিত্য ভবন এর
স্টল নাম্বার ৩১ এ বই ৩ টি পাওয়া যাচ্ছে।
তার কাজের স্বীকৃতি হিসেবে একুশে স্মৃতি পরিষদ থেকে বিশেষ সম্মাননা পদক পেলেন লেখক ব্যাংকার রিফাত মাহবুব সাকিব। বই তিনটি এর জন্য সন্মাননা স্মারক গত ১৭ ফেব্রুয়ারী ২০২৪ বিকেলে কচিকাঁচা মেলা মিলনায়তনে তিনি গ্রহণ করেন।
এছাড়াও লেখক “Reduction of unemployment and creation of new entrepreneurs” ডকুমেন্টারি ফিল্মের জন্য শ্যামা ফিল্মস এন্টারটেইনমেন্ট আয়োজিত কলকাতা ২০২৪ ফিল্ম অ্যাওয়ার্ড থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি এবং পুরস্কার পেয়েছেন।