• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আরও ৩ মামলায় জামিন পেলেন শামসুজ্জামান দুদু

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:০১
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:০১

আরও ৩ মামলায় জামিন পেলেন শামসুজ্জামান দুদু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার আলাদা পৃথক তিন মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদুর আরও পাঁচ মামলায় জামিনের আদেশ দেন। শামসুজ্জামান দুদুর আইনজীবী মাসুদ আহমেদ তাদলুকদার জানান, নতুন করে এই তিন মামলায় জামিন হওয়ায় সবগুলো মামলাতেই তার জামিন মঞ্জুর হলো। তাই কারামুক্তি তার আর কোনও বাধা রইলো না।

গত ৫ নভেম্বর আটক করে গোয়েন্দা পুলিশ। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।