• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারাবন্দি বিএনপি নেতা শরীফুল আলমের বাসায় প্রিন্স

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪৪
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪৪

কারাবন্দি বিএনপি নেতা শরীফুল আলমের বাসায় প্রিন্স

জনতার আওয়াজ ডেস্ক
দলের কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি কারাবন্দি শ‌রীফুল আলমের পরিবারের খোঁজ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় শরীফুল আলমের বাসায় যান সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।

তারা কারাবন্দি শরীফুল আলমের স্ত্রী ও ছেলের কাছ থেকে পরিবারের খোঁজ নেন।

গত বছরের ৪ নভেম্বর ভৈরবের কমলপুর থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে নতুন ও পুরাতন মিলিয়ে ৩২টি মামলা রয়েছে। সব মামলায় জামিন না হওয়ায় এখনও কারাগারে রয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।