• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন এরখুকুমনির বায়না বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৪

ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন এরখুকুমনির বায়না বইয়ের মোড়ক উন্মোচন

মঞ্জুর হোসেন ঈসা বিশেষ প্রতিনিধি

বিশিষ্ট কবি ও ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন এর সাহিত্যদেশ থেকে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রকাশিত

“খুকুমনির বায়না” ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, সংগঠক ও ব্যাংকার মো.মঞ্জুরুল আলম টিপু,বিশিষ্ট সমাজসেবক নুর শাহ আজাদ,কবি গিয়াস হায়দার এবং প্রকাশক মোহাম্মদ সফিকুল ইসলাম।

ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন তার বইয়ের ভিতরে অসাধারণ কিছু ছড়া তুলে ধরেছেন। তারমধ্যে রয়েছে ঃ
খুকুর নামাজ,রামাদান আমেজ,ঈদ আনন্দ, খুকুর বায়না,
খোদার দয়া,মুয়াজ্জিন ও মানুষ কেন এমন হয়।