• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির কারামুক্ত নেতা আলালের বাসায় গয়েশ্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩৩

বিএনপির কারামুক্ত নেতা আলালের বাসায় গয়েশ্বর

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সদ্য কারামুক্ত অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বনানীর বাসায় দেখতে যান গয়েশ্বর।

এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এ ছাড়া আলালকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির এ নেতা। তিনি বর্তমানে ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে রক্তেরসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট পেলে পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন তিনি।