• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রন্ধনশিল্পী রাশেদা পারভীন এর রাশেদা’স কুকবুক বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫৬

রন্ধনশিল্পী রাশেদা পারভীন এর রাশেদা’স কুকবুক বইয়ের মোড়ক উন্মোচন

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
২১ফেব্রয়ারী২০২৪ বুধবার বিকেলে একুশে বইমেলার মোড়ক মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক দিনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা,বিশিষ্ট রন্ধনশিল্পী রাশিদা পারভীন এর ২৭১টি রান্নার আধুনিক ও সহজ রেসিপি নিয়ে সহজ ভাষায় লেখা”রাশেদা’স কুকবুক”
বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, লেখিকার মামা খসরু আহমেদ, লেখিকার মেয়ে সাদিয়া তাসনিম,সামিয়া তাসমিন,এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহা.তাছনীম হক,সামি,বানী।আমেরিকা থেকে লেখিকার ছেলে অনলাইনে যুক্ত ছিলেন। বইটি উৎসর্গ করেছেন লেখিকার স্বামী প্রকৌশলী মুনীর হোসেন। বাবুই প্রকাশনী থেকে মোরশেদ আলম হৃদয় প্রকাশিত বইয়ের প্রচ্ছদ করেছেন শেখ ইসতিয়াক রেমো,বর্ণবিন্যাস করেছেন মো. শাহাদাৎ হোসেন লিটন,পরিবেশকঃ জলপরি,
অনলাইন পরিবেশকঃরকমারি,বইবাজার ও দারাজ।
বইটির মূল্য ২৭০ টাকা।