• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

৬ ঘণ্টার ব্যবধানে চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৮

৬ ঘণ্টার ব্যবধানে চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন

জনতার আওয়াজ ডেস্ক
রমজানের আগে দেশে উৎপাদিত চিনির কেজিতে ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়ার ৬ ঘণ্টা পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বিকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দাম বাড়ানোর ঘোষণা দেয়। রাতে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তা প্রত্যাহার করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার বিএসএফআইসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক ও দেশি চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।