• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কামরুল ইসলাম এর হিমালয়ের দেশে বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৯
আপডেট: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৯

কামরুল ইসলাম এর হিমালয়ের দেশে বইয়ের মোড়ক উন্মোচন

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে বইমেলা বাংলা একাডেমি মোড়ক মঞ্চে মেঘনা প্রকাশনী থেকে প্রকাশিত কবি মোহাম্মদ কামরুল ইসলাম এর লেখা “হিমালয়ের দেশে”বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি ও ছড়াকার আসলাম সানি, কবি ও গবেষক মাহামুদুল হাসান নিজামী, মঞ্জুর হোসেন ঈসা, মেঘনা প্রকাশনীর প্রকাশক আবুল হোসাইন।জাতীয় মানবাধিকার সমিতির নরসিংদী জেলার নেতা অধ্যাপক আতিকুল ইসলাম, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিকী।
উন্মোচন শেষে লেখক নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ করে আমি বইটি লেখেছি।যারা নেপাল,ভারত,চীনসহ হিমালয়ের দেশে যেতে চায়?তাদের জন্য বইটি গাইড লাইন হতে পারে। আপনি কিভাবে যাবেন, কোথায় উঠবেন, কি কি খাবেন আর কি কি দেখতে পারবেন সবকিছু আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরার চেষ্টা করেছি।আমার প্রথম বই ছিল স্মৃতি কথা এবার তৃতীয় বই পাঠকদের জন্য হিমালয়ের দেশে উপহার দিলাম।