• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারামুক্ত বিএনপি নেতা শরীফুল আলম

প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৮
আপডেট: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৮

কারামুক্ত বিএনপি নেতা শরীফুল আলম

জনতার আওয়াজ ডেস্ক

দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। শুক্রবার রাত ৯টায় কাশিমপুর-২ কারাগার থেকে তিনি মুক্তি পান। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত বছরের ৪ঠা নভেম্বর ভৈরব উপজেলার কমলপুরের একটি বাসা থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।