• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন আমীর খসরু

প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৯
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৯

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দলীয় প্রধানের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাত ৯টার দিকে তিনি বাসভবনে থেকে বেরিয়ে যান।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৪ ফেব্রুয়ারি ৩ মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ও আমীর খসরু।