• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাবি ছাত্রদলেরও নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৫:৩২
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৫:৩২

ঢাবি ছাত্রদলেরও নতুন কমিটি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস—কে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপন—কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—মাসুম বিল্লাহ, সিনিয়র সহ—সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহ—সভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।