• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪ ৭:৫৭
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪ ৭:৫৭

ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার(২ মার্চ)বিকেলে নবগঠিত ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ইউটার্ন করে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে পুনরায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান,দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ সহ কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের হাজারো নেতাকর্মী।