• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মেজর হাফিজ

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ২:৫৩
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ২:৫৩

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মেজর হাফিজ

জনতার আওয়াজ ডেস্ক

ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিববার (৩ মার্চ) সকালে ঢাকার বিমানবন্দরে পৌঁছেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান থেকে নামার পর কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের ভেতরে রাখেন। বেলা সাড়ে ১১টায় সেখান থেকে বের হয়েছেন তিনি।

জানা গেছে, হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসা করার জন্য গত ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে ঢাকা ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, এর আগে ১২ ডিসেম্বর স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি ভারত যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত চলে যান। এরপর ১৩ ডিসেম্বর হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।