• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

১২ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৩:৫৩
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৩:৫৩

১২ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম

জনতার আওয়াজ ডেস্ক

পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ১২টি নাশকতা মামলায় আগাম জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। রোববার দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন। আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা , মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসনের বাকি ১ টি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়। বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসন সবকটি মামলায় আগাম জামিন পেলেন।