বরিশাল প্রতিনিধি
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানাতে বরিশাল মহানগর ছাত্রদল নানা স্লোগানের মধ্য দিয়ে আনন্দ র্যালি ও শোভাযাত্রা করেছে।
আজ সোমবার ( ৪মার্চ ) বেলা সাড়ে ১২ টায় র্যালিটি নগরীর চৌমাথা থেকে বের হয়ে সিএন্ডবি সড়কস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজের সম্মুখে এক পথসভা করে শেষ হয়।
নতুন কমিটি ঘোষনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনীত কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমাউন কবীরের নেতৃত্বে নগরীর বিভিন্ন কলেজের ছাত্রদল সদস্যসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দের অংশ গ্রহণে এই আনন্দ শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়। এসময় সরকারের এক তরফা নির্বাচন দেশবাসী মানে না বলে শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন সফল করার লক্ষে নতুন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনিত কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম ও বরিশালের কৃতি সন্তান আমান উল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক করে।

