• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারামুক্ত বিএনপি নেতা আমিনুলের বাসায় মঈন খান

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ২:৪০
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ২:৪০

কারামুক্ত বিএনপি নেতা আমিনুলের বাসায় মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের বাসভবনে তার খোঁজ নিয়েছেন গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীর বাসায় যান তিনি।

আমিনুলের পরিবার মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পল্লবী ও রূপনগর থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন মাস ছয় দিন কারাভোগ শেষে গত ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমিনুল হক।