• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

নীতি-নৈতিকতার ঘাটতি আর্থিক দুর্নীতির চেয়েও বড়: ঢাবি উপাচার্য

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৫:১৫
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৫:১৫

নীতি-নৈতিকতার ঘাটতি আর্থিক দুর্নীতির চেয়েও বড়: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

নীতি-নৈতিকতার ঘাটতি, দায়িত্বে অবহেলা ও কাজে ফাঁকি দেওয়া আর্থিক দুর্নীতির চেয়েও বড় দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেমিনার কক্ষে ৪ দিনব্যাপী ‘দুর্নীতি বিরোধী মুট কোর্ট’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গবেষণায় সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নতুন জ্ঞান সৃষ্টি না করলে বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা থাকে না। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছ হলে অন্য প্রতিষ্ঠানও স্বচ্ছ হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে প্রায়োগিক জ্ঞানের চর্চা বৃদ্ধি করতে হবে। মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক দৃষ্টিকোণ থেকে দুর্নীতিবিরোধী বিষয়াবলী বিশ্লেষণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com