• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ১২:৫৬
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ১২:৫৬

966698569

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

জনতার আওয়াজ ডেস্ক
পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মন্ত্রীরা গরিব মানুষ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বক্তব্য গরিব ও মেহনতি মানুষের সঙ্গে চরম তামাশার শামিল। হাজার বছরের ঐতিহ্য ইফতার খেজুর দিয়ে শুরু করা। সুন্নত নিয়ে এ ধরনের মন্তব্য শিল্পমন্ত্রীর ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক।

তিনি বলেন, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিক এই তিন চক্র সিন্ডিকেট মিলে দেশকে লুটেপুটে খাচ্ছে। এই দানবদের রুখতে না পারলে দুর্নীতি বন্ধ হবে না। আর নিত্যপণ্যের দাম কমবে না। তেল, নুন, পেঁয়াজ, চিনি, আদা-রসুন, মরিচ যেটাতেই হাত দেয়, হাত পুড়ে যাচ্ছে। সকালে এক দাম, বিকেলে আরেক দাম। এটা তো অর্থনীতি না। এই গরিব, মধ্যবিত্ত মানুষদের জীবনে স্বস্তি আসেনি।

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এ বি এম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com