• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

শিশু নূরীর কান্না: মা হাফসাকে জামিন দিলেন হাইকোর্ট

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ২:২৬
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ২:২৬

শিশু নূরীর কান্না: মা হাফসাকে জামিন দিলেন হাইকোর্ট

জনতার আওয়াজ ডেস্ক

গত বছর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতার মামলায় কারাগারে থাকা হাফসা আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে শিশু নূরীর মায়ের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।

উল্লেখ্য স্বামী আব্দুল হামিদকে না পেয়ে গত বছরের ২৬ নভেম্বর স্ত্রী হাফসা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ তিনদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করে।