• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৯:৫৫
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৯:৫৫

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

জনতার আওয়াজ ডেস্ক
সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছান তিনি।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে বাংলাদেশ সময় শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছেছেন।

এর আগে ওবায়দুল কাদের গত ৩ মার্চ (রোববার) স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। সূত্র : বাসস