• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাখাল হওয়ার যোগ্যতা নাই মন্ত্রী হ‌য়ে‌ছে, শিল্পমন্ত্রীকে মান্না

প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪ ৫:০৭
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪ ৫:০৭

রাখাল হওয়ার যোগ্যতা নাই মন্ত্রী হ‌য়ে‌ছে, শিল্পমন্ত্রীকে মান্না

নিউজ ডেস্ক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উদ্দেশ্য ক‌রে নাগ‌রিক ঐক‌্যর সভাপ‌তি মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, যার রাখাল হওয়ার যোগ্যতা নাই, সে মন্ত্রী হয়ে বসে আছে।

রবিবার (১০মার্চ) জাতীয় প্রেসক্লা‌বে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উ‌দ্যো‌গে দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের ভাবনা, সংকট ও সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধান অতিথির বক্তব্যে মান্না ব‌লেন, ক্ষমতায় যারা আছে তারা সাধারণ মানুষকে ভালোবাসে না। এখানে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। আওয়ামী লী‌গের এক মন্ত্রী বলে খেজুর খাওয়ার দরকার নাই বরই খাও, তার তো রাখাল হওয়ার যোগ্যতা নাই, সে মন্ত্রী হয়ে বসে আছে।

তি‌নি ব‌লেন, বাজারের আগুন লেগেছে সরকার কিছুই করতে পারে না। দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মজুদ করে তাদের গণপিটুনি দাও। কিন্তু যারা দামের প্রতিবাদ করেছে তাদেরই গণপিটুনি দিয়েছে। জেলখানায় মানুষ মারা যাচ্ছে, সরকার বলছে জন্মালে তো মরবেই।এরকম একটা সরকার জোর ক‌রে ক্ষমতা দখল ক‌রে আ‌ছে।

গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নূর ব‌লে‌ছেন, বাংলাদেশের শ্রমিকদের মতো এত সস্তা শ্রমিক পৃথিবীর কোথাও পাওয়া যায় না। বিদেশে গিয়েও তারা হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছেন ৷ আমরা যদি বলতে পারতাম, আমাদের একজন শ্রমিক ক্ষতিগ্রস্থ হলে আমরা আর শ্রমিক পাঠাবো না। তাহলে আমাদের শ্রমিকদের অধিকার সুরক্ষিত হতো।

তি‌নি ব‌লেন, যারা দায়িত্বে আছেন দেশ, জাতি এবং প্রবাসীদের স্বার্থে কাজ করুন। সরকার খরচ নির্ধারণ করে দিয়েছে কিন্তু এজেন্সীগুলো চার-পাঁচগুন বেশি টাকা নিচ্ছে। এই শ্রমিকেরা বিদেশ গিয়ে আবার ঠিকমতো বেতনও পাচ্ছে না।

তি‌নি আরও ব‌লেন, প্রধানমন্ত্রী বলছেন সঠিক কথা বলে ভোট হারাতে চাই না। তাই তার অধীনস্থরাও সঠিক কাজ করছেন না। সরকারের গরম গরম কথা বলা ছাড়া আর কিছু বলার সক্ষমতা নাই। বলেছিল পুরান ঢাকা কোন ক্যামিক্যাল ফ্যাক্টরি থাকবে না, আবাসিক এলাকায় কোন রেস্টুরেন্ট থাকবে না। একটাও সরা‌তে পেরেছে? এই সরকার না গেলে কিছুই পরিবর্তন হবে না।

সা‌বেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ব‌লেন, চিটাগাং পোর্টে গতকাল সর্বনিম্ন জাহাজ এসেছে। তারমানে আমদানি কমছে। আমদা‌মি কমছে মানে বৈদেশিক মুদ্রা নেই। যদিও সরকার অটোপাস করার পর কেউ কেউ বলছে রিজার্ভ আগের চেয়ে কিছুটা বেড়েছে। যদিও আমরা সঠিক কোন তথ্য পাচ্ছি না।

আলোচনা সভায় সংগঠন‌টির বি‌ভিন্ন পর্যা‌য়েন নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।